All News
১২ বছরের স্কুলছাত্রী অপহরণ, আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার।
স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের
হরিরামপুরে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ১২ বছরের স্কুল ছাত্রী রিয়া আক্তারকে অপহরণের অভিযোগে এক সন্তানের জনক রিগ্যান আহমদের (২৫) নামে আজ কোর্টে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। গত ২২ আগষ্ট শনিবার বিকেলে মায়ের সাথে পার্শ্ববর্তী ঝিটকা বাজারে যাওয়ার পথে রাস্তা আটকিয়ে ফিল্মি স্টাইলে টেনে হিছড়ে প্রাইভেট কারে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অপহরণকারী রিগ্যান হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের দক্ষিণ গোড়াইল গ্রামের মন্টু মিয়ার ছেলে।
এদিকে অপহরণকারীদের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।
ঘটনাটি ঘটেছে হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের দক্ষিণ গোড়াইল গ্রামে। অপহৃত রিয়া আক্তার পার্শ্ববর্তী ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
এ ঘটনায় গতকাল (২৫ আগষ্ট) অপহৃত ছাত্রীর মামা কামাল হোসেন রিগ্যান ও তার ফুফাতো ভাই আরিফ সহ চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানিকগঞ্জ আদালতে মামলা করেছেন।
জানা গেছে ছোট বেলায় রিয়া আক্তারের বাবা মারা গেলে তার মায়ের অন্যত্র বিবাহ হয়, এরপর থেকে সে মামার বাড়িতেই বসবাস করতে থাকে।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে আরও জানা যায়, স্কুলে যাওয়া আসার পথে বখাটে রিগ্যান বিভিন্ন প্রকার প্রলোভন এবং কু-প্রস্তাব সহ বিভিন্ন ভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। পারিবারিকভাবে নিষেধ করেও কাজ হয়নি। বরং এতে ক্ষিপ্ত হয়ে রিগ্যান ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহযোগী আরিফ সহ অভিযুক্তদের নিয়ে ছাত্রীকে অপহরণ করে।
এ বিষয়ে অভিযুক্ত রিগ্যানের সাথে মোবাইল ফোন ও সরেজমিনে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। তবে একই গ্রামের হালিম মিয়ার ছেলে আরিফের (৩২) কাছে এবিষয়ে জানতে চাইলে, তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও এবিষয়ে সংবাদ প্রকাশ হলে তিনি এ প্রতিবেদককে তার নিজস্ব আদালতে বিচার ও হাতের আঙুল কেটে নেওয়ার হুমকি দেন।
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News
আমাদের সাথেই থাকুন!
একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন