-->

ছাপানো হয়েছিল ২৫ টাকা নোট!

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টাকার নোট ছাপিয়েছে।
টাকা ছাপাখানা নামে পরিচিত দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড বা টাঁকশালের ২৫ বছর পূর্তি উপলক্ষে ২০১৩ সালের জানুয়ারিতে ২৫ টাকার স্মারক নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক। খামসহ এর দাম ধরা হয় ১০০ টাকা। এ সময় অনেকেই অপ্রচলিত এ নোট কেনেন।

শুধু ২৫ টাকা নয়, দেশের বিশেষ বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখতে এখন পর্যন্ত ৬ ধরনের স্মারক নোট তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। আর স্মারক কয়েন তৈরি করেছে ১২ ধরনের।

লেনদেনের জন্য এখন পর্যন্ত বিভিন্ন মানের ৫২ ধরনের প্রচলিত নোট ও ১১ ধরনের কয়েন বাজারে ছাড়া হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য মিলেছে। নানা রঙের এসব নোট ও কয়েন অনেকেরই সংগ্রহে আছে। মিরপুরের টাকা জাদুঘরেও এসব কয়েন ও নোটের দেখা পাওয়া যায়।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ