-->

দুর্নীতি আর অনিয়মে ভরপুর আদিতমারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর


নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রাণি সম্পদ দুর্নীতি সহ নানান অনিয়মে নিমজ্জিত।

অনেকটা নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে আদিতমারী প্রাণি সম্পদ অফিস।এই অফিসের বর্তমান উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন।সম্প্রতি একটি বিল্ডিং করা হয়।নিম্ন মানের সমাগ্রীর কারণে উপরের কর্মকর্তারা সেটি ভেঙে ফেলার নির্দেশ দিলে ভেঙে ফেলা হয়।

কিছুদিন আগে সজল নামের একজন গরুপালকের গরু অসুস্থ হয়।সজল এবং তার বাবা ভেটেরিনারি সার্জনকে ৫/৭ দিন মোবাইল ফোনে কল দেন।তিনি কল রিসিভ করেন নি।অবশেষে গরুটি কয়েকদিনের মৃত্যু যন্ত্রনা নিয়ে মারা যায়।
উপজেলার বড়াবাড়ি গ্রামের আব্দুল লতিফ বলেন,তিনি দুইদিন ভেটেরিনারি সার্জনকে ডেকেছিলেন।২ কিলোমিটার রাস্তা মোটর সাইকেলে অফিস টাইমে(দুপুর ১টা)গিয়েছিলেন।গরুর খামারিকে ভিজিট দিতে হয়েছে ৫০০ টাকা।পরদিন ডাকার পর ভিজিট দিয়েছিলেন ৪০০ টাকা।তাতে তিনি নারাজ হয়ে গরুর খামারিকে বেশ কিছু কথা শুনিয়েছেন।

উপজেলা ডেইরি মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমানের বাড়ি প্রাণি সম্পদ অফিসের সামনে।মোখলেসুর রহমান জানান,অফিস থেকে হেলালকে(স্বেচ্ছাসেবি পিয়ন) ডেকে নেন।গরুর সিমেন দেয়ার জন্য হেলালকেও দিতে হয় ৩০০ টাকা।কিন্তু গরুটি গত দের বছর থেকে কনসেপ্ট করেনি।অথছ ২০ থেকে ২৫ দিন অন্তর অন্তর সিমেন দিতে হচ্ছে।



খামারি ভেদে ৩০০ থেকে ৫০০ টাকা নিচ্ছে।অথচ গরুর সিমেনের সরবারি মূল্য ৩০ টাকা।

এসব বিষয় নিয়ে কথা বলতে চাইলে ডাঃ মোশারফ হোসেন  বলেন,যারা স্বেচ্ছাসেবী তারা সিমেনের মূল্য ২০০ টাকা পর্যন্ত নিতে পারবে।অঘোষিত  আদেশ দেয়া আছে।আপনার উপজেলায় ২/৪টা গরু মারা গেছে,আর একটা  অকারেন্স হয়েছে তাতে  এত কিছুর কি আছে?লেখার কি আছে?অনেক মানুষ তো মারা যাচ্ছে তাদের নিয়ে লেখেন না কেন?২টা ৪টা মানুষ মারা যাচ্ছে।

কোনো মানুষ তো বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন না? এমন প্রশ্নের উত্তরে তিনি জানান,কি চিকিৎসায় মারা যাচ্ছে সেটা আপনিও জানেন,আমিও জানি।
স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে লেখেন না কেন? আপনি যেখানে যা পারেন লেখেন।আমার স্টাফের বাড়ি গিয়ে চিকিৎসা দেয়ার কোন নিয়ম নাই।লেখেন লেখেন,যে খানে যা পারেন লেখেন, সমস্যা নাই।

সুত্রঃ রাইজিং বিডি





Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ