-->

এই মুহূর্তে মেসিকে পেতে হলে কত টাকা খরচ করতে হবে ক্লাবের? জেনে নিন

স্পোর্ট নিউজঃ২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মেসি।
এ মুহূর্তে মেসিকে কোনো ক্লাব পেতে চায় তাহলে তাকে ৭০০ মিলিয়ন ইউরো বা ৮২৫ মিলিয়ন ডলার খরচ করতে হবে। টাকার অঙ্কে হিসাবটা দাঁড়ায় প্রায় ৬৯,৯৩৭,৫১০,৫০০ টাকা। এর আগে সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। মূলত নেইমারকে খুব সহজে হারানোর পর বার্সেলোনা মেসির বাই আউট ক্লজ ধরা ছোঁয়ার বাইরে রেখেছে।
অবশ্য তিনটি ক্লাব এরই মধ্যে মেসিতে পেতে আগ্রহ দেখিয়েছি। ইতালি লিগের ইন্টার মিলান, ইংলিশ লিগের ম্যানচেস্টার সিটি এবং ফ্রেঞ্চ লিগের পিএসজি মেসিকে দলে নিতে আগ্রহী। এজন্য যে কোনো মূল্য দিতে রাজি আছে তারা।

এদিকে বার্সেলোনার দাবি, মেসি যদি জুনে ক্লাব ছাড়ার ঘোষণা দিতেন তাহলে বাই আউট ক্লজের প্রয়োজন হতো না। মৌসুম শেষ হওয়ার পর চাইলে যে কেউ ক্লাব ছাড়তে পারেন। সেক্ষেত্রে ট্রান্সফার মূল্য পরিশোধ করলেই হবে। তবে মেসির এজেন্ট ও তার আইনজীবীরা বাই আউট ক্লজ নিয়ে আপত্তি তুলেছে। তাদের দাবি, করোনার কারণে দীর্ঘদিন খেলা বন্ধ ছিল। আগস্টে মৌসুম শেষ হয়েছে। এজন্য বাই আউট ক্লজ কার্যকর হবে আগস্টের পর।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ