All News
মান্দায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
ষ্টাফ রিপোটারঃ
নওগাঁর মান্দা উপজেলার ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন পরিষদের ১১জন সদস্যরা। সদস্যদের সম্মানীভাতা প্রদান না করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অনাস্থা প্রস্তাবটি দাখিল করা হয়েছে। এছাড়াও অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন অভিযোগকারীরা। অভিযোগ সুত্রে জানা গেছে, ৩৮ মাস ধরে সদস্যদের সম্মানীভাতা আটকে রাখা, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, হাট, খেয়াঘাট ও খোয়াড় ইজারা, ইটভাটাসহ বিভিন্ন খাতের আদায়কৃত টাকা পরিষদের হিসাব খাতায় কোনরূপ উল্লেখ নেই। পরিষদ সদস্যদের সাথে কোন সমন্বয় না করেই ক্ষমতার অপব্যবহার করে এলজিএসপি, কাবিখা, কাবিটা, এডিবিসহ সরকারি বরাদ্দকৃত অর্থ নিজের ইচ্ছে-মর্জমাফিক খরচ ও আত্মসাৎ করে পকেটস্থ করেছেন। কোন প্রকার হিসাব তিনি সদস্যদেরকে দিতেও অপরগতা প্রকাশ করেছেন। এছাড়া টিআর ও কাবিখা প্রকল্পের কাজসহ বয়স্ক, প্রতিবন্ধী, বিধবাভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানে অনিয়ম করেছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এমনকি তিনি ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দকৃত ১% টাকার কোন কাজ না করেই আত্মসাৎ করেন । ১০ কেজির চালের কার্ড প্রকৃত দরিদ্রদের মধ্যে বরাদ্দ না দিয়ে চেয়ারম্যানের নিজস্ব লোক ও এলাকার বিত্তশালীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের জানান, অভিযোগ গুলো মিথ্যা। নিয়ম অনুযায়ী সব কাজ করা হয়েছে। মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাকে হেয় প্রতিপন্ন করতে এসব অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এসব বিষয়ে সততা যাচাইপূর্বক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News
আমাদের সাথেই থাকুন!
একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন