All News
সিরাজগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত
অনলাইন ডেস্কঃ
সিরাজগঞ্জে সলঙ্গা থানা সদরে তিনদিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেছেন হাজার হাজার মানুষ।গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী গাঢ়ুদহ নদীতে এই নৌকা বাইচ দেখতে দুপুরের পর হতে নদীর কিনারার দুই পাশে হাজার হাজার মানুষের ঢল নামে। সলঙ্গা হাট কমিটির ইজারাদার জাহাঙ্গীর আলম তালুকদার লাবু সহ হাট কমিটির অন্যান্য সমস্যদের আয়োজনে এবং সলঙ্গাবাসীর সহযোগীতায় তিনদিন ব্যাপী এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ( ১২ সেপ্টেম্বর) নৌকা বাইচের শেষদিন ফাইনালে দুপুর হতেই সলঙ্গা সুইচ গেইট, নতুন ব্রীজ,গোজা ব্রীজ,নদীর দুই পাশের বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ সহ নদীর তীরে হাজার হাজার মানুষ নৌকা বাইচ দেখতে ভীড় করে। জায়গা সংকুলান না হওয়ায় ইঞ্জিন চালিত নৌকায় করেও মানুষ এ আনন্দ উপভোগ করেন। সূইচ গেইট হতে শুরু হয়ে গোজা ব্রীজ পর্যন্ত গিয়ে লাল নিশান তুলে নিয়ে আবার সুইচ গেইটে এসে শেষ হয় ।
প্রতিযোগীতায় সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা সহ পাশের জেলার মোট ৩০ টি নৌকা প্রতিযোগীতায় অংশ নেয়। শেষে সম্মানীত অতিথিবিন্দু বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News
আমাদের সাথেই থাকুন!
একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন