-->

তিস্তায় চীনের অর্থায়ন প্রতিশ্রুতিতে ভারত দুর্ভাবনায়


স্টাফ রিপোর্টরঃ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে দেয়া চীনের অর্থায়ন প্রতিশ্রুতিতে নয়াদিল্লি দুর্ভাবনায় পড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এ পরিপ্রেক্ষিতেই দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুদিনের ঝটিকা সফরে বাংলাদেশ এসেছেন বলে দাবি করছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।
দুদিনের সফরে গতকালই ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দ্য প্রিন্ট জানায়, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতেই হর্ষ বর্ধন শ্রিংলাকে ঢাকায় পাঠিয়েছে নয়াদিল্লি।
সম্প্রতি তিস্তা প্রকল্পে বাংলাদেশকে ১০০ কোটি ডলার অর্থসহায়তার ঘোষণা দেয় চীন। বিষয়টি নয়াদিল্লিকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এ পটভূমিতেই আকস্মিক সফরে ঢাকায় এলেন শ্রিংলা।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকায় শ্রিংলার এ সফর বেশ ‘গুরুত্বপূর্ণ’ মনে করা হচ্ছে। সম্প্রতি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশের। আবার গত বছর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়েও বিভিন্ন সংবাদমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশ হয়েছে। এ অবস্থায় দুই দেশের সম্পর্ককে আরো গভীরে নেয়ার তাগিদ থেকেই শ্রিংলার এ ঢাকা সফরের আয়োজন করা হয়েছে।
সফর নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুদিনের এ সফরে হর্ষ বর্ধন শ্রিংলা ‘দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ও দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে চেষ্টা করবেন।’
ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সবচেয়ে বিতর্কিত ইস্যু হচ্ছে তিস্তার পানিবণ্টন চুক্তি। সিকিমে উত্পত্তি হওয়া তিস্তা নদী ভারতের পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে আসামে ব্রহ্মপুত্রের সঙ্গে ও বাংলাদেশে যমুনা নদীর সঙ্গে মিশেছে। ঢাকার দাবি, প্রতি বছরের ডিসেম্বর-মার্চ সময়ের মধ্যে ভারতকে নদীটির পানিপ্রবাহে বাংলাদেশের ৫০ শতাংশ হিস্যা নিশ্চিত করতে হবে।
২০১৫ সালে ঢাকা সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, শিগগিরই এ বিষয়টির সুরাহা হবে। যদিও সে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ