All News
১১০ বছরের বৃদ্ধার মুখে হাসি ফুটালেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার
স্টাফ রিপোর্টারঃ রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে শতবর্ষি বৃদ্ধা সালমা বেগমকে একটি নতুন ঘর উপহার দিয়েছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। বুধবার দুপুরে এসপি নিজে উপস্থিত থেকে ওই বৃদ্ধাকে ঘর উপহার দেন।এসময় রংপুর জেলা পুলিশের উর্ধতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রংপুর নগরীর ৩৩ নং ওয়ার্ডের বসুনিয়া পাড়ায় থাকেন শতবর্ষি সালমা বেগম। স্বামীকে হারিয়েছেন অনেক আগেই। ৮ সন্তানের জননী এই অসহায় বৃদ্ধাকে সন্তানরা দেখভাল না করায় করুণ পরিস্থিতিতে পড়েন তিনি। করোনাভাইরাস শুরু হওয়ার পর তার অবস্থা আরো করুন হয়ে উঠে।
একটি বেসরকারি সংগঠন এই বৃদ্ধার করুণ অবস্থা তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন। আর এই পোস্ট দেখে সহযোগীতার হাত বাড়িয়ে দিদেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
একটি বেসরকারি সংগঠন এই বৃদ্ধার করুণ অবস্থা তুলে ধরে ফেসবুকে পোস্ট দেন। আর এই পোস্ট দেখে সহযোগীতার হাত বাড়িয়ে দিদেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
শতবর্ষি বৃদ্ধা সালমা বেগমকে একটি নতুন ঘর উপহার দিয়েছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
স্থানীয়রা জানান, বৃদ্ধার স্বামী মারা গেছেন প্রায় অনেক বছর আগে। ৮ সন্তানের মধ্যে ৭ জনই খোঁজ খবর নেননা। তবে তাদের মধ্যে ৭০ বছর বয়সী বৃদ্ধ ও অসুস্থ ছেলে ও তার স্ত্রী একটু দেখাশোনা করেন।বেশিরভাগ সময়ই খেয়ে না খেয়ে কাটে তার দিন। তারপরেও পেতেন না বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম জানান,এর আগে তার ছেলে বয়স্ক ভাতার জন্য আমার কাছে আসলেও তার মা যে বেঁচে আছেন এটা আমি জানতামই না। এখন থেকে নিয়মিত তার খোঁজখবর রাখবো।
এসময় পুলিশ সুপার জনাব বিপ্লব কুমার সরকার বলেন, অসহায় মানুষের পাশে দাড়ানো সওয়াবের কাজ। সমাজের অসহায় মানুষদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এসময় আরো উপস্থিত ছিলেন। জনাব আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, জনাব মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) রংপুর এবং সহকারী পুলিশ সুপার (এসএএফ) জনাব আশরাফুল আলম পলাশ, রংপুরসহ, রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News
আমাদের সাথেই থাকুন!
একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন