-->

বিয়ের প্রলোভন দেখিয়ে নার্সকে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃবগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী ওই নার্স বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত মাসুম বিল্লাহকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের শিবপুর গ্রামের সামছুল হকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, একই ইউনিয়নের জোয়ানপুর গ্রামের ভুক্তভোগী ওই নারী একটি ক্লিনিকে নার্স হিসেবে কাজ করে আসছিলেন। বিগত এক মাস আগে ক্লিনিকে মাসুম বিল্লাহর সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্রধরে ওই নার্সকে বিয়ের প্রস্তাব দেয় মাসুম বিল্লাহ।
পরবর্তীতে গত ১৩ আগস্ট ঘুরে বেড়ানোর কথা বলে তাকে বগুড়ায় নিয়ে যায় মাসুম। এরপর নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। পরে রাত নেমে আসলে বগুড়া শহরের মাটিডালি মোড়স্থ গোধুলী হোটেলে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। কিন্তু এখন বিয়ের কথা বললে ক্ষিপ্ত হয়ে উঠে মাসুম বিল্লাহ। এমনকি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে প্রাণনাশ করার হুমকি অব্যাহত রয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা নেয়া হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। আর তাকে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাশাপাশি ভুক্তভোগী ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকেও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ