All News
পূজা ভাটকে দেওয়া হচ্ছে ধর্ষণ ও খুনের হুমকি!
বিনোদন ডেস্কঃসোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে মহেশ কন্যা পূজা ভাটকে। নেটিজেনদের অশ্লীল আক্রমণ থেকে বাঁচতে ইন্সটাগ্রাম প্রোফাইলের সেটিং বদলে প্রাইভেট করে ফেললেন 'সড়ক' খ্যাত এই চিত্রতারকা।
মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই রোষানলে পড়তে হচ্ছে বলিউডের ভাট ক্যাম্পকে। এর আগে ক্রমাগত খুন ও ধর্ষণের হুমকিতে ক্লান্ত হয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন আলিয়া ভাট। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো অভিনেত্রীর বড় বোন পূজা ভাটের সঙ্গে। তবে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা না জানালেও ক্ষোভ প্রকাশ করেছেন এই নির্মাতা-অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পূজা ভাট লিখেছেন, 'বর্তমানে ইন্সটাগ্রাম এমন একটা জায়গা হয়ে গেছে, যেখানে স্বাচ্ছন্দ্যে অন্যকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া যায়। এতদিন বিষয়টি নিয়ে আমি কিছু বলিনি। ভাবতাম, যারা ভালোবাসেন তাদের সমালোচনা করার অধিকার আছে। কিন্তু এখন তো দেখছি পরিবার ও আমাদের মৃত্যু কামনা করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে।'
ওই পোস্টে পূজা আরও লিখেছেন, এখন থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আগে আমার অনুমতি নিতে হবে। এমনিতেই আমরা সবাই কঠিন একটি সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। মহামারির কারণে কত মানুষ প্রাণ হারাচ্ছেন। সেদিকে নজর দিন।'
সুশান্তের মৃত্যুর পর থেকে স্বজনপ্রীতি ইস্যুতে সরগরম নেটদুনিয়া। নেপোটিজম থেকে শুরু করে প্রভাবশালীদের হুমকির বিষয়টিও ওঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। স্বজনপোষণের তীর করণ জোহরের দিকে থাকলেও নেটজনতার রোষানলে তারকা সন্তানরাই রয়েছে। তবে ভাট ক্যাম্পের বিরুদ্ধে নেটিজেনদের ক্ষোভ একটু বেশিই। কেননা অভিনেতার মৃত্যুর পর থেকে মহেশ ও তার বান্ধবী রিয়ার একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। যা দেখে রীতিমতো ক্ষুব্ধ অনেকেই। স্বভাবতই কিছুদিন পরপর আক্রমণের মুখে পড়তে হচ্ছে আলিয়া ও পূজা ভাটদের।
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News
আমাদের সাথেই থাকুন!
একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন