-->

সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে উপনির্বাচন, আ.লীগ মনোনায়ন প্রত্যাশী-৩ ও বিএনপি-৪



স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ কাজিপুর-১ আসনের উপনির্বাচনে উভয় দলের মনোনায়ন প্রত্যাশিরা তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় এর মাঠ এখন সরব। এ ছাড়াও আরো দুইজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। অপরদিকে বিএনপি’র পক্ষ থেকে চারজন প্রার্থী ইতিমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বীতা করার অপেক্ষায় রয়েছেন।

কাজিপুর উপজেলার ১২টি ও সিরাজগঞ্জ সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে উপনির্বাচনের হাওয়া লেগেছে সাধারণ ভোটারের মাঝে। আওয়ামী লীগের দুর্গ হিসেবে এ আসনে ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর উত্তরাধিকার হিসেবে আমৃত্যু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন পুত্র মোহাম্মদ নাসিম। তবে এবারের উপনির্বাচনে উত্তরাধিকারের লড়াইয়ে নতুন মুখ যুক্ত হয়েছে। আসনটিতে মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় দলীয়ভাবে চুড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তবে প্রতিপক্ষ হিসাবে নির্বাচনে অংশ নিতে মোহাম্মদ নাসিমের ভাতিজা শেহেরিন সেলিম রিপনের আনাগোনার আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অমিত কুমার দে এই আসনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ থেকে ওই তিন জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর নিয়মানুযায়ী আসনটি শূণ্য ঘোষণা হলে উপনির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। ফলে কাজিপুরের রাজনীতির মাঠ এখন বেশ সরব। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষিত হয়নি, তবে বসে নেই আগ্রহী প্রার্থীরা।

রিপন ক্যাপ্টেন মনসুর আলীর নাতি ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলী ও উপদেষ্টা পরিষদ সদস্য প্রয়াত ড. মোহাম্মদ সেলিমের ছেলে। ইতিমধ্যে তানভীর শাকিল জয় নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে তার বাবা ও নিজের জন্য ভোটারদের নিকট দোয়া প্রার্থনা ও তার বাবার উন্নয়নের গুনগান গাইছেন। বাবার স্মৃতি বিজরিত সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচনে বিজয়ী হয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে তানভীর শাকিল জয় নৌকার হাল ধরতে চান।

এদিকে বহুল আলোচিত এ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিতে জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা জেলা বিএনপি’র উপদেষ্টা টিএম তহজিবুল রহমান তুষার, ও জেলা বিএনপি’র নির্বাহী সদস্য কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা ও কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক অ্যাড. রবিউল হাসান বিএনপি’র পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। জাতীয় পার্টিসহ অন্যান্য দলের স্থানীয় নেতাদের কেউ কেউ নিজের প্রভাব বিস্তারের লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার প্রত্যাশা রাখলেও কেন্দ্রের সিদ্ধান্ত না থাকায় অপেক্ষায় রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে আসনটিতে দল গোছানোর কোনো কার্যক্রম বিএনপি শুরু না করলেও প্রার্থী প্রত্যাশীরা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন শহীদ এম মুনসুর আলীর স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান অত্যন্ত শক্তিশালী। মনসুর আলীর প্রয়াত ছেলে মোহাম্মদ নাসিম এর ছেলে তানভীর শাকিল জয় এলাকাবাসীর মনের কোঠায় রয়েছেন যুগ যুগ ধরে। ১৯৯১ সাল থেকে মোহাম্মদ নাসিমের দখলে রয়েছে এ আসন। তিনি আসনটির পাঁচবারের এমপি ছিলেন। ১৯৯৬ সালে ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনসহ সিরাজগঞ্জের দুটি আসনে মোহাম্মদ নাসিম এমপি নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র এবং ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে মঈনউদ্দিন-ফখরুদ্দিন সরকারের দায়ের করা মামলার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারায় ছেলে তানভীর শাকিল জয় প্রতিদ্বন্দ্বীতা করেন এবং নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোহাম্মদ নাসিম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ