-->

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রচিত কবিতা, "যৌবনের গান"

যৌবনের গান
মোঃসিরাজুল ইসলাম
বৃষ্টির আগমনে নব পত্র- পল্লবে সজ্জিত,
ধারুন আন্দোলনে আর সজীবতায় মুখোরিত।
প্রকৃতিতে গ্রীষ্মের প্রখর শীতের রুক্ষতা  মিলিয়ে যেন শরৎ,বর্ষা, বসন্ত,হেমন্ত  আমেজ ব্যস্ত হয়ে পড়েছে নতুনের সাজে।
সকল বাধা আর জড়তা ভুলে মিলছে নতুন হাসি,
অবিরাম ধারা তার সজিবতার দিগন্তে।
নদীতে জোয়ার কূল কিনারা আজ মিলিয়ে দিতে,
যৌবনের মহাসঙ্গীতের সুর ভাসছে চারদিকে।
যে সময়ে মানব মনে জাগায় নতুন যৌবন;
ভাবুক করে ছবি,গান,উপন্যাস আর কবিতার নতুন ছন্দে কবির মন।
হতাশা বিদায় করে জাগিয়ে তোলে তারুণ্যকে,
যে সুরে ফুটিয়ে তোলা হয় নিজের প্রেম।
আমারও সকল ব্যস্ততা ছিলো  তোমাকে ঘিরে,
সজীবতা যেন যৌবনে তোমার আগমনে।
যত রুক্ষতা আর খরা যেন অনুভূতিগুলোকে ম্লান করেছে,
যৌবনের নদীতে ভাঁটা যেন মরতে বসেছে তরুদল;
যেন প্রেমের স্রোত হারিয়ে কন্টকাবৃত বালু।
সমুদ্রের পানে ছুটে যাওয়ার আনন্দ আর নেই,
মাঝ পথেই সমাধি সকল সম্ভাবনার;
মৃত নদীর পাড়ে অসংখ্য আবর্জনা যা তোমার।
আসুক পাহাড়ের কান্না আর বর্ষার স্রোত,
নতুনের আগমনে ব্যস্তময় করুক আবার আমায় কিঞ্চিৎ।
প্রকৃতি ধারুন সম্ভাবনা জাগায় যা হতাশা করেনা,
সমুদ্রের পানে ছুটে যাওয়া চার হাত,চার পা আর দুই ললাটের স্পর্শ অভিসম্ভাবিত;
আবার জাগ্রত করবে মনন চিন্তাকে যা তোমার দ্বারা  প্রভাবিত।।

মোঃসিরাজুল ইসলাম
                       ইংর‌েজ‌ি বি‌ভাগ
                    জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ