মাদকমুক্ত সমাজ চাই
নিউজ ডেস্কঃ
মাদকাসক্ত ব্যক্তি যেমন নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তেমনি পরিবার ও সমাজের জন্যও সে ক্ষতির কারণ হতে পারে। সম্প্রতি মাদকাসক্তি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকাসক্তির কারণে সংগঠিত বিভিন্ন অপরাধকর্ম যেন খুন-সন্ত্রাস, রাহাজানি প্রভৃতি মহামারী জীবাণুর মতোই সর্বত্র ছড়িয়ে পড়ছে। সম্প্রতি প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী দেশে বর্তমানে ৭০ লাখেরও বেশি মাদকাসক্ত রয়েছে। এর মধ্যে ৯১ ভাগই কিশোর, যুবক ও নারী। তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে মরণ নেশার এসব উপকরণ। আর এভাবেই সম্ভাবনাময় ভবিষ্যৎ বিসর্জন দিয়ে ধ্বংসের স্রোতে ভেসে যাচ্ছে অসংখ্য মেধাবী তরুণ-তরুণী। এভাবে চলতে থাকলে দেশে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে; যা কিছুতেই রোধ করা সম্ভব হবে না। তাই আমাদের সবার, বিশেষ করে কিশোর-কিশোরীদের এ ব্যাপারে যথেষ্ট সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের ধর্মীয় বিধি-নিষেধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবেই আমাদের সমাজ একসময় মাদকমুক্ত হয়ে একটি আদর্শ সমাজে পরিণত হবে।
মোঃ মিঠু খন্দকার
পদার্থবিজ্ঞান বিভাগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর
সংগঠক ও সমাজসেবক।
- গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা শাখা।
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন