-->

সাপের কামড়ে প্রাণ গেল শিশুর!

 (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় গত দুই মাসে যুবক, গর্ভবতী মহিলা ও শিশু সহ ১১ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার সাতগাছি গ্রামে এঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের সুজাল মন্ডলের মেয়ে ও সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের মা মনি আক্তার জানান, রাতের খাবার শেষে স্বামী-সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন একভাগে তার মেয়েকে সাপে কামড় দেয়। রাত ৪টার দিকে মেয়ের শরীরের যন্ত্রণা শুরু হলে গ্রাম্য ওঝা সাইফুল ইসলাম ও পরে একই গ্রামের নুর হকের কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাত ৪টার দিকে শৈলকুপা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ