All News
কবিতার মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ--সিরাজুল ইসলাম
নেকড়ের প্রতি আর্তনাদ
তুমি কিবা আর কবরে ঐ কাজটি ছাড়া।
তুমি কি দেখবে যা তোমার যৌবনে জোয়ার এনেছে?
তোমার সাথে মৌনতা করবো-
তোমাকে সবই দেখাবো যা আছে আমার।
বলব না তোমায় নিষ্ঠুর-পাষাণ-নির্দয়- বিবেকহীন-পশুর সমান,
রক্তের স্রোতে প্লাবিত হলেও মিনতি করব না।
তবুও কোনো ব্যথা বা কষ্টের দোহাই দিব না;
মাফ করে দাও বা ছেড়ে দেয়ার জন্য পা ও ধরব না-
তবে একটা কথা আমায় মেরো না।।
জানি তোমার জৈবিক চাহিদা আর লোলুপ কামনা-
যা থেকে মুক্তি পাবে না বৃদ্ধা-যুবতী-শিশু-প্রতিবন্ধী-বিধবা;
তোমার কাছে একটাই অনুনয় শুধু আমায় মেরো না।
আমি বাঁচতে চাই-
তোমার মতো আরো অনেকের চাহিদা পুরণ করে হলেও,
কেননা আবার দরকার হতে পারে আমায়, তোমার অথবা তোমার বাবারও।
------- মোঃসিরাজুল ইসলাম
ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News
আমাদের সাথেই থাকুন!
একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন