-->

"মা" কে নিয়ে কবিতা রচিত করলেন জগন্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-আলমগীর

 


                             


                              ❤️মা❤️

মা-গো                  
 মম চক্ষু ঝরণা মরুভূমি, হৃদয়ে রক্তক্ষরণ
      মোর চরণও বিষাদের সমুদ্রে তোমার মরণে।
 
তুমি ছিলে মম আত্মা, স্নপ্ন দেখার প্রেরণা
      শোকের বিহ্বলে হয়েছে তা নিছক যন্ত্রণা।

 মা-গো
 স্মৃতির পাতাগুলো দোলা দেয় হৃদয়ের গগনে
      নির্ঘুমে কাটে শত-সহস্র রজনী  নিবৃত আঁখির স্রোতে,তুমি বিহনে।

আদর, স্নেহ,মায়া-মমতা, ভালোবাসা ও পূর্ণতা, 
            খুঁজে পেতাম তোমার নীড়ে,
  বসুধার কোন মানবপ্রেমী পারবে কি সেগুলো আমায় ফিরে দিতে?

পৃথিবীর একাত্তর শতাংশ পানি, বাকিটুকু মাটি
    এর প্রতারণা, স্বার্থপরতা, ধোঁকাবাজি ও ভেজালের মাঝে,  তুমি ছিলে খাঁটি।

মা-গো
ক্লাসে, বাসে, পার্কে ও জনতার ভিড়ে
      তোমার শূন্যতার পূর্ণতা খুঁজে পায় কল্পনায়, 
      চিত্তের আঙিনায়। 

অবশেষে স্মরণ হয় মাতৃ হারা নবী-রাসূল ও মনীষীদের  কথা
     স্বল্প লাঘব করে তা চিত্তের তীব্র ব্যথা।
মা-গো
তোমার কিছু স্মৃতি দেয় আমায় সান্ত্বনা 
যেন থাক ভালো ওপারে,বিধাতার কাছে করি এই প্রার্থনা।


মো: আলমগীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
( শব্দে অর্থ:মম-আমার। চরণ-বিচরণ,পদচারণা।গগন-আকাশ,রজনী - রাত।)

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ