-->

"পথ" সংগঠনের কমিটি ঘোষণা উপলক্ষে রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান!




লালমনিরহাট প্রতিনিধি।।



গতকাল জেলা পরিষদ মিলনায়তনে "পথ" সংগঠনের কমিটি ঘোষণা উপলক্ষে নিয়মিত ১শত১৫ জন রক্তদাতাকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে  আলোচনা সভায় সামাজিক সংগঠক পথ এর সভাপতি তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট টি.এম.এ মমিন, লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু, জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বগুড়া ক্লিনিকের পরিচালক ডাঃ আমিনুর রহমান, আদর্শ ছাত্র বন্ধু ফাউন্ডেশন জেলা সভাপতি আরিফুর রহমান আরিফ।

আলোচনা শেষে অতিথি বৃন্দ রক্তযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সামাজিক সংগঠক "পথ" এর সভাপতি হিসেবে তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল ও সাধারণ সম্পাদক তানজিল আহমেদ এর নাম ঘোষণা করা হয়।

এতে রক্তযোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের ২শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ