-->

নেইমার জাদুতে ম্যানইউয়ের বিপক্ষে মধুর প্রতিশোধ পিএসজির।




নেইমারকে কেন বড় ম্যাচের বড় তারকা বলা হয়? এক ম্যাচ থেকে কতো প্রাপ্তি সম্ভব?প্যারিসিয়ানদের সব প্রাপ্তি এবং উত্তর যেন মিলেছে বিখ্যাত ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে! ম্যানইউয়ের বিপক্ষে পিএসজির ম্যাচ মানেই পিএসজির তাল হারিয়ে ফেলা! তবে এবার তাল মিলিয়েছে পিএসজি। ম্যানইউকে ৩-১ গোলে হারানোর কারিগর সেই নেইমার জুনিয়র এবং তাকে যোগ্য সমর্থন দিয়েছেন দুই ব্রাজিলিয়ান মার্কুইনেস এবং রাফিনহা। দলের প্রথম এবং শেষ গোল নেইমারের যেখানে প্রথম গোলটি এসেছে নেইমারের দুর্দান্ত শটে, তবে গোলটির কৃতিত্ব রাফিনহারই। নিজে সু্যোগ পেয়েও তা বাড়িয়ে দেন অনেকটা অরক্ষিত অবস্থায় থাকা নেইমারকে এবং সেখান থেকে গোলকিপারকে পরাস্ত করতে বিন্দুমাত্র সমস্যা হয়নি নেইমারের। মিনিট দুয়েক আগে রাফিনহার করা কাজটি যদি এমবাপ্পে করতেন তাহলে নেইমার হয়তো হ্যাট্রিক পেয়ে যেতেন! দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান সুপারস্টার মার্কুইনেস যা দলে পুনরায়  এগিয়ে নেয়, এর আগে ম্যানইউয়ের পক্ষে একমাত্র গোল করেন রাশফোর্ড। এই জয়ে চ্যাম্পিয়নস লীগের দ্বিতীয় রাউন্ডের আশা বেঁচে রইলো পিএসজির। শেষ ম্যাচে নিজেদের মাঠে ইস্তাম্বুলকে হারাতে পারলেই মিলে যাবে পরবর্তী রাউন্ডের টিকিট।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ