All News
লালমনিরহাটে "উষ্ণতার হাসি"ছড়িয়েছে One step for tomorrow.
শীতকালে কেউ অট্টালিকায় বসে কম্বল কিংবা লেপের নিচে আরাম করছে, শীত উপভোগে তাদের বাহারী সব আয়োজন। বাহারী গরম পোশাক, পিঠেপুলি আরো কতো কি। ঠিক সেই সময়ে প্ল্যাটফর্মের জমাট বাধা হিম শীতল কংক্রিটে শুয়ে রাত কাটাচ্ছে অসহায় শিশু-বৃদ্ধ। জীবন যেন অতি বিস্বাদ তাদের জন্য। একটুখানি উষ্ণতার খোজ করেও সন্ধান পায় না তারা। রাতে আবার সেই শীতল হাওয়ার দাপট যেন নরকযন্ত্রণাকেও হার মানায়।
"এবার শীতের ঠান্ডায়, থাকবে না কেউ অসহায়।"- স্লোগানে এবার One Step For Tomorrow এর স্টেপাররা ছড়াচ্ছে " উষ্ণতার হাসি"। আপনার অব্যবহৃত জামা-কাপড় ও অর্থ সাহায্য তারা পৌছে দিচ্ছে অসহায় শীতার্ত মানুষের দুয়ারে।
এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার অদিতমারি থানার দুর্গাপুর ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্টেপাররা। সংগঠনটির লালমনিরহাট জেলা কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন জয় জানান সোহেল, মেহেদী, মধুসূদন, চয়ন কুমার, নাজমুল, বিলকিস, রিমু, তিথি, সাগরিকা, রায়হান, সাকিবসহ সকল স্টেপাররা অব্যবহৃত জামা-কাপড় আর অর্থসাহায্য সংগ্রহ করে প্রায় ২০০ পরিবারে অসহায় শীতার্ত মানুষের মুখে ফুটিয়েছে উষ্ণতার হাসি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফিরোজ আহম্মেদ সিয়াম জানিয়েছেন দেশের প্রায় বিশটি অঞ্চলে অসহায় শীতার্ত মানুষের মুখে উষ্ণতার হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্টেপাররা। সবাইকে সাথে নিয়ে তারা বাস্তবে রূপ দিতে চায় তাদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা ও মাদকমুক্ত এক চিরসবুজ পৃথিবীকে।
আপনিও চাইলে ও এস এফ টির সাথে যোগ দিতে পারেন স্বপ্নের পৃথিবী বাস্তবায়নে। উজ্জীবিত হতে পারেন স্টেপার মন্ত্রে-
"Let's make dreaming world visual together."
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News
আমাদের সাথেই থাকুন!
একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন