All News
হাসপাতাল থেকে পালালো করোনা রোগী!
আবারও ভারতফেরত এক করোনা রোগী যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়েছেন। ইউনুস আলী গাজী (৪০) নামে ওই ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ইউনুস আলী। ভারত থেকে ফেরার সময় তার করোনা সংক্রান্ত রিপোর্টে পজেটিভ উল্লেখ ছিল। যে কারণে তাকে জেলা প্রশাসনের কর্মকর্তারা যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটি পাঠান। এরপর তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, বিকেল ৫টা ৫ মিনিটে তাকে করোনা পজেটিভ রোগী হিসেবে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফ আহমেদ হাসপাতাল থেকে করোনা রোগী পালানোর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ওই রোগীকে ফিরিয়ে আনতে অভিযান শুরু করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, আমি এখনো এ বিষয়ে কিছু জানি না। তবে খোঁজ নিচ্ছি।
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News
আমাদের সাথেই থাকুন!
একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন