পুলিশে শূন্য পদে খুব শীগ্রই দেওয়া হবে নিয়োগ- স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের শূন্য পদে শিগগিরই জনবল নিয়োগ দেওয়া হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বুধবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশে ৮২ হাজার ২৬১টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০৭টি ক্যাডার পদ, ৮২ হাজার ২৬১টি নন-ক্যাডার পদ ও ১০ হাজার ৬১৪টি নন-পুলিশ পদ। দেশের জনসংখ্যা অনুযায়ী পুলিশে পর্যাপ্ত জনবল সৃষ্টি করা হয়েছে।
পদের শূন্যতা অনুযায়ী নিয়োগ চলমান প্রক্রিয়া উল্লেখ করে মন্ত্রী জানান, পুলিশের বিভিন্ন পদে নিয়মিতভাবে শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সৃষ্টি শূন্যপদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, অবৈধ মাদকের ছোবল থেকে দেশ ও জাতিকে রক্ষার জন্য প্রধানমন্ত্রী মাদক অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করেছেন। ইতোমধ্যে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে অ্যাকশন প্লান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতি দেয়া হয়েছে।
মন্ত্রী জানান, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর মধ্যেও ২০২০ সালে ৮৫ হাজার ৭১৮টি মামলা দায়ের করে এক লাখ ১৩ হাজার ৫৪৩ জন অবৈধ মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৩৯ হাজার ৭৭৪ জন অবৈধ মাদককারবারির বিরুদ্ধে ৩০ হাজার ৫৮৮টি মামলা দায়ের করা হয়েছে।
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন