-->

আদিতমারী উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলীর মৃত্যুতে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


 ঢাকা, ১১ জুলাই, ২০২১  :

 প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

আজ এক শোক বার্তায় তিনি মরহুম শওকত আলীর রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  

শওকত আলী আজ সকাল ৬ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ