লালমনিরহাট জেলা ছাত্রলীগ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
আসন্ন ঈদকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ, লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে সাবেক উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাফিস রওনক ফাইয়াজ এর উদ্যোগে ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
ঈদ উপহার বিতরণকালে লালমনিরহাট জেলা ছাএলীগের সাবেক উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাফিস রওনক ফাইয়াজ বলেন, “দেশের ক্রান্তিলগ্নে গণমানুষের পাশে সর্বদা সবার আগে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে করোনা কালীন সময়ে নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজকে আমরা আসছি অসহায় ও দুস্থ মানুষের মাঝে দেশরত্ন শেখ হাসিনা আপার পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে, অসহায় ও দুস্থ মানুষ মূলত স্বামী, স্ত্রী ও সন্তানহীন নিঃস কিংবা ও পরিবারের অন্য সদস্যদের ভালবাসা বা সেবা বঞ্চিত মানুষগুলোই রয়েছে। যারা এই করোনাকালিন সময়ে কাজকর্ম করতে পারছে না এক বেলা আহার জন্য অস্থিরতা মধ্যে লুকিয়ে আছে তাদের প্রতি এগিয়ে আসা। তাই এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতেই অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।”
ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন,নাফিস রওনক ফাইয়াজ।
Baca juga
কালেরকন্ঠ অনলাইন 24-BD
All News


একটি মন্তব্য পোস্ট করুন
একটি মন্তব্য পোস্ট করুন