-->

লালমনিরহাটে প্রেমিকাকে ধর্ষণ মামলায় বিএনপি নেতার ছেলে গ্রেফতার

লালমনিরহাটে সদর উপজেলায় প্রেমিকাকে ধর্ষণ মামলায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাহি মণ্ডল মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মজিদ মণ্ডলের ছেলে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম। এর আগে, শুক্রবার সন্ধ্যায় মাহি মণ্ডলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার প্রেমিকা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী এক তরুণীর সঙ্গে মাহি মণ্ডলের স্কুলজীবন থেকেই প্রেম ছিল। তারা নিয়মিত শারীরিক সম্পর্কেও লিপ্ত হতেন। তিন বছর আগে ঐ তরুণীর রংপুরের পীরগঞ্জে বিয়ে হয়ে যায়। সেই ঘরে ৭ মাসের একটি কন্যাসন্তান ও রয়েছে। সূত্রে আরো জানা গেছে, বিয়ের পরও মাহি মণ্ডলের সঙ্গে নিয়মিত যোগাযোগ চালিয়ে যান তার প্রেমিকা। বিষয়টি জেনে যান তার স্বামী। এরই জেরে তিনদিন আগে স্ত্রীকে তালাক দেন তিনি। বিচ্ছেদের পর বাবার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে চলে আসেন মাহি মণ্ডলের প্রেমিকা। বৃহস্পতিবার রাতে তার ঘরে ঢোকেন প্রেমিক মাহি। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। সদর থানার ওসি শাহ আলম বলেন, মাহি মণ্ডল তার প্রেমিকার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন। এজন্য তিনি বিয়ের একটি মিথ্যে রেজিস্ট্রি পেপারও বানিয়ে রাখেন। এ কারণে শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে মাহি মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ