-->

কমলাবাড়ী ইউনিয়ন এর সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন মাহমুদ ওমর চিশতী

নিউজ ডেস্কঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ এর বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সদ্য নির্বাচিত বাংলাদেশের সর্ব কনিষ্ঠ চেয়ারম্যান রাবি ছাত্রনেতা মাহমুদ ওমর চিশতী অনুষ্ঠানের মাধ্যমে আগামীকাল ১২-০১-২০২২ ইং রোজ বুধবার ইউনিয়ন পরিষদ এর দায়িত্বে বসবেন। দিন ব্যাপী বিভিন্ন আয়োজন এর অংশ হিসাবে দোয়া মাহফিল ও দুপুরে খাওয়ার ব্যবস্হা করা হয়েছে। মাহমুদ ওমর চিশতী কমলাবাড়ী ইউনিয়ন এর সর্বস্তরের জনগনকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন। মাহমুদ ওমর চিশতী এর পিতা শহীদ সামছুল ইসলাম সুরুজ কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ এর আমৃত্যু চেয়ারম্যান ছিলেন। তার কাকা মরহুম শওকত আলী কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ এর ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মাহমুদ ওমর চিশতী কমলাবাড়ী ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

Baca juga

একটি মন্তব্য পোস্ট করুন

আমাদের সাথেই থাকুন!

একটি অনলাইন নিউজ ভিত্তিক প্রাইভেট ব্লগ সাইট।
দেশে-বিদেশের যে কেনো স্থান থেকে যে কেনো ধরনের সংবাদ ও বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৬৪৫৫৩৮৮৩৩
ই-মেইলঃbdkalerkonto.online24@gmail.com


বিজ্ঞাপন দিন

Main Ad

সর্বাধিক জনপ্রিয় সংবাদ